নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) যোহর নামাজের পর পাঠানটুলি আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।নারায়ণগঞ্জ মহানগর ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো: মিয়া চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ৷ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply