নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে মহানগর জাসাসের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জাসাস বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সুস্থ, দেশপ্রেমিক ও গণমুখী সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে জাসাসকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে হবে। বিএনপির আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় জাসাসের নেতৃবৃন্দ অধ্যাপক মামুন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাস সাংগঠনিকভাবে আরও গতিশীল করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণমানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে কাজ করবে।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুনুর রশীদ খান মুকুল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, আবুল কালাম আজাদ, হাজী মো. নাসির ও মো. মোহর চান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, যুগ্ম সম্পাদক রফিক মিয়া, মো. আব্দুল হাই, অ্যাডভোকেট এস এম গালিব ও শেখ মো. খোরশেদ আলম; সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমনি; সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, তানজিল মাহমুদ রিপন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ও হারুন অর রশীদ; মহিলা বিষয়ক সম্পাদিকা রেজোয়ানা হক সুমি এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আক্তার তাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply