, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নাসিক ৮ নম্বর ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি জলসা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ডি এইচ বাবুল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক জাতীয়তাবাদী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে জাসাসের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা। আগামী দিনে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে জাসাস আরও সক্রিয় ও সুসংগঠিত ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন। তিনি বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে জাসাসকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি ডা. এম এ লতিফ তুষার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বেপারী, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়াজী, সহ-সভাপতি মিয়া মো. আবদুল্লাহ মুজিব, যুগ্ম সম্পাদক আ. হাই ও আ. রফিক, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামসুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আখতারুজ্জামান লিটন, শেখ আউয়াল, সোলাইমান ভূঁইয়া, আবুল হোসেন, রোকসানা, রুবেল, শাহাজামাল এবং নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য রুমি ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন নাসিক ৮ নম্বর ওয়ার্ড জাসাসের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে তানজিল মাহমুদ রিপনকে সভাপতি, আ. রহিমকে সিনিয়র সহ-সভাপতি, সুমন আহমেদ ও সেলিমকে সহ-সভাপতি, সুমন মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. শাহিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।