, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.4.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"4HSRYRE5-L8KE-DFBB-ZQGD-18M4LI3Q1QFI","pictureId":"4HSRYRE5-L8KE-DFBB-ZQGD-18M4LI3Q1QFI","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.4.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"4HSRYRE5-L8KE-DFBB-ZQGD-18M4LI3Q1QFI","pictureId":"4HSRYRE5-L8KE-DFBB-ZQGD-18M4LI3Q1QFI","capability_name":"capcut_photo_editor"}"}

ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নেতা পরিচয় দেয়া নাজির অপরাধ সাম্রাজ্যের ডন অস্ত্রধারী সন্ত্রাসীকে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে। পুলিশের এহেন কর্মকান্ড এলাকায় বেশ প্রশংসিতও হয়েছে। গ্রেপ্তারকৃত নাজির হোসেন নাসিক ৮ নং ওয়ার্ডেও আতংক। এমন কোনো অপরাধ কর্মকান্ড নেই যা এই নাজিরের সম্পৃক্তা নেই।

এদিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে রাতভর নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি নেতার থানায় অবস্থান ও আদালতে দৌড়ঝাঁপে সিদ্ধিরগঞ্জ জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
অপরদিকে নাজির হোসনকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরলেও বড় ধরণের নাশকতার আশঙ্কায় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় ; নাজির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি এনায়েতনগর আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈকা বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

তিনি মাদক থেকে শুরু করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত এবং নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা পরিচয়দানকারী শামসুদ্দিন শেখের ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত।

৫ আগষ্টের পর থেকে নাসিক ৮ নং ওয়ার্ডে বিএনপি নেতা পরিচয়ধারী শামসুদ্দিন শেখের শেল্টারে নাজির হোসেন সহ তার পুরো সিন্ডিকেট জমি দখল, গার্মেন্টস, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, কেউ প্রতিবাদ করতে গেলেই অস্ত্রের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয়, তাদের বিশাল এক সিন্ডিকেট রয়েছে অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত থাকে।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতা বলেন, বিএনপি কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়না। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া নাজির হোসেন কার ছত্রছায়ায় ছিলো, কারা তাকে শেল্টার দিত, সে যেইহোক তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি এবং দলের নাম বিক্রি করে কেউ যদি অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারকৃত মো. নাজির হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার স্বার্থে এবং মূল অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ রিমান্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন।

এদিকে জননিরাপত্তা রক্ষায় এমন সাহসী পদক্ষেপের জন্য নারায়ণগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে, একই সাথে নেপথ্যের নায়কদের খুঁজে বের করার জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহন করার জোর দাবি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।