, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টারঃ অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা করেছে মানব কল্যাণ পরিষদ। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে সিটিজেন নেটওয়ার্ক এর সহযোগীতায় স্বাস্থ্য সচেতনতার এই সভা অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ ও সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর। পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের স্বাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াসিনুল হাবিব তালুকদার, আড়াইহাজার উপজেলা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা ছন্দা এবং স্বপ্ন জয়ী মা ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস জুনু।

উক্ত আলোচনা সভায় ছাত্র, স্বেচ্ছাসেবক, চাকুরীজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় খেলাধুলা ও শরীরচর্চায় জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ ও সরকারের বিভিন্ন দপ্তরে গাইড লাইনসহ বাজেট বরাদ্দ করতে আহ্বান জানান এবং বিভিন্ন খেলাধুলাসহ তৃণমুল থেকে সব জায়গায় কার্যক্রম বিস্তৃত করার জোর তাগিদ দিয়ে শিশুদের জীবন রক্ষার্থে স্কুল পর্যায়ে সাঁতার শেখা বাধ্যতামূলক করার আহ্বান সহ স্বাস্থ্য সম্মত খাদ্যাভাস, নিয়মিত কায়িক পরিশ্রম এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণের জন্য ব্যাপক সচেতনতা প্রচার ও প্রসারের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সচেতনতা বৃদ্ধিতে সিটিজেন নেটওয়ার্ক ও মানব কল্যাণ পরিষদকে সার্বিক সহযোগীতার জন্য সর্ব মহলের সুদৃষ্টি কামনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।