মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের নতুন আরেকটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখালো পুলিশ শিক্ষা বৃত্তি ও সাধারণ চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ  একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ 

ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও সফল ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি এই রাজনৈতিক পথচলা শুরু করেন। তার এই যোগদানকে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব; ছায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); বেনজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক; সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন; কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া; নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু; সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি; মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে উপস্থিত থেকে মাসুদুজ্জামান মাসুদকে বরণ করে নেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।” তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

সভায় বক্তারা মাসুদুজ্জামান মাসুদের যোগদানকে বিএনপির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তার মতো একজন প্রতিষ্ঠিত সমাজসেবক ও ব্যবসায়ীর বিএনপিতে আগমন দলের শক্তি ও অনুপ্রেরণার উৎস। বক্তারা এই যোগদানের ফলে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।