সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা সিরাজুল মন্ডলের ছবি তুলতে গেলে পুলিশের বাঁধা  সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার জুয়ার বোর্ড ছেড়ে মাঠে নেমে হকারদের নিয়ে নেতৃত্ব দিচ্ছেন জুয়াড়ি শাহজাহান বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাইমদ, ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, ১ জন গ্রেপ্তার  ফতুল্লায় র‌্যাব-১১’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামি গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার 

একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা সিরাজুল মন্ডলের ছবি তুলতে গেলে পুলিশের বাঁধা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ছবি তুলতে গেলে তার অনুসারী ও পুলিশ সদস্যরা বাধা দিয়েছেন।

রোববার (৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভুক্তভোগী গণমাধ্যমকর্মীদের অভিযোগ, আদালত পুলিশের হাজত থেকে আসামিকে এজলাসে তোলার পথে ছবি তুলতে গেলে পুলিশ সদস্যরা সাংবাদিকদের বাধা দেন। এ সময় মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

গত ২৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার হন সিরাজুল ইসলাম মন্ডল। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলার আসামি এ সিরাজুল ইসলাম মন্ডল সিদ্ধিরগঞ্জে বেশ প্রভাব ধরে রাখতেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলার সময় সেখানে তার অনুসারীরাও ভিড় করে ছিলেন। আসামির ছবি তুলতে গেলে অনুসারীদের পাশাপাশি পুলিশ সদস্যরাও বাধা দেন বলে অভিযোগ করেন সংবাদকর্মীরা।

তবে, অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, “পুলিশের সঙ্গে সাংবাদিকদের কোনো তর্কাতর্কি হয়নি এবং ছবি তুলতেও বাধা দেওয়া হয়নি।”
তার দাবি, সাংবাদিকদের সঙ্গে আসামির সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং তারাই বাধা দেয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।