, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর পবিত্র জীবনাদর্শে সত্য, ন্যায়, মানবতা, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির যে শিক্ষা রয়েছে, তা ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণ করলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

মো: মিঠুন মিয়া বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল শুধু আনন্দ ও উৎসবের দিন নয়; এটি মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক মূল্যবোধকে নতুন করে স্মরণ ও জীবনে ধারণ করার দিন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বিভেদ দূর করে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ছিল মানুষের প্রতি ভালোবাসা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তিনি পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসল্লি, দেশবাসী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।