, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ডেস্ক নিউজঃরাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ইউক্রেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক জরুরি অধিবেশনে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইউক্রেনের আনীত ওই প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। খবর এএফপির।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে ইউক্রেনের পক্ষে অর্থাৎ মানবিক সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার পক্ষে ভোট দেয় ১৪০ সদস্যদেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। এছাড়া রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং সিরিয়া এই ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এই প্রস্তাব মেনে নেওয়ার বাধ্যবাধকতা নেই রাশিয়ার।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে সাধারণ পরিষদে প্রস্তাব পাস করে ১৪১ দেশ।

তখন ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।

সে সময় কেন বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে, তার ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, শান্তি চাই বলেই নিরাপত্তা পরিষদে ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ।

আর পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, দেশের স্বার্থের কথা চিন্তা করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা ভোট দিইনি।

সূত্রঃ সময় নিউজ

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।