, , ,
শিরোনামঃ
চৌধুরীবাড়িতে ব্যবসায়ীদের ঐক্য ও এলাকার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, বাড়ল সাড়ে ৪ হাজার হিরাঝিলে এক রাতের তাণ্ডবে নিঃস্ব তিন পরিবার, ক্ষতির দাবি ১ কোটি ৫২ লাখ টাকা, আসামি ২০০-২৫০ জন বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলা, এমপি-ওসির পাশেই আসামি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ শিক্ষার্থীদের বইমুখী করতে নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ বন্দরে অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির কাশেমী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, কোনো আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়’ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া  দীনিয়া মাদরাসায় এক মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সু-নাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বিএনপি জোটের এ প্রার্থী বলেন, “ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. হোসাইন বোখারী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।