রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আমাদের লক্ষ্য হলো সমাজের সৎ ও যোগ্য মানুষগুলোকে নেতৃত্বে নিয়ে আসা: রনি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে সরব ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শুক্রবার (৩০ মে) ফতুল্লার মাসদাইরে এ সময় তিনি জিয়াউর রহমানের আদর্শের ভূয়সী প্রশংসা করে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।

মশিউর রহমান রনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। অথচ ইতিহাস সাক্ষী, শেখ মুজিবুর রহমান যেমন দেশকে ‘তলাবিহীন ঝুড়ি’তে পরিণত করেছিলেন, তেমনি তারই সন্তান শেখ হাসিনা দেশ থেকে জনগণের টাকা পাচার করেছেন।”

রনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতা রক্ষা করে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের উত্তরণের জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। তারেক রহমানের দিন শুরু হয় বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান নিয়ে, বাবার আদর্শকে বুকে ধারণ করে তিনি দেশকে এগিয়ে নিতে কাজ করছেন।”

নেতৃত্ব প্রসঙ্গে যুবদলের এই নেতা সমাজের ‘ভালো মানুষ’দের নেতৃত্বে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সৎ ও যোগ্য মানুষগুলোকে নেতৃত্বে নিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, যারা সমাজের ‘গডফাদার’ হিসেবে পরিচিত, তারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে খারাপ লোকগুলোকে নিয়ে কাজ করে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখে।” জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তিনি সৎ ও আদর্শিক নেতৃত্বের আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।