শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, প্রশাসন ও সিটি কর্পোরেশনের ফুটপাত উচ্ছেদ উদ্যোগের সঙ্গে তিনি একমত এবং একাত্মতা ঘোষণা করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বেলা ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

তিনি বলেন, “আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। নারায়ণগঞ্জের মানুষের রাস্তায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য।”

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এই রাস্তা জনগণের, কোনোভাবেই তা হকারদের দখলে থাকতে পারে না। যারা হকার পুনর্বাসনের নামে আবার ফুটপাত দখলের সুযোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা। প্রশাসনকে এই উদ্যোগ স্থায়ীভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে কঠোরভাবে এটি ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আর দখলদারিত্ব ফিরে না আসে।

এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, , ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।