রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

আমরা কিন্তু জনগনকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত সৈরাচার সরকারের লোকজন অপকর্ম করার ফলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমরা কিন্তু জনগনকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। একদল জনগনকে ফেলে পালিয়ে যায় আরেক দল জনগনের পাশে থেকে জনগণের সেবা করেন। এটা হলো বিএনপির রাজনীতি। স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। জনগনের ভোটে অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছিল।

সোমবার (২৪ মার্চ) বেলা ১২টায় ফতুল্লার ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে, তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে আসার সম্ভবনা রয়েছে। তারেক রহমান আসলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। সামনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে। আসা করছি বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।

তিনি বলেন, বিএনপির রাজনীতি সাধারন মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনগণের মাঝে ঈদ উপহার দেয়ার জন্য বিএনপির নেতারা জনগণের পাশে এসে দাড়িয়েছে।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহবায়ক খোকন সানী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ইউপি সদস্য জামান, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহবায়ক খোকন ভূইয়া, বিএনপি নেতা মো: জামান মিয়া, দুলাল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা লিখন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।