শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার  বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করা হলেও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা না দিয়ে ৩৪ ধারায় আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চালাকচর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, মানিকপুর গ্রামের মৃত মতালিব এর ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০), কাদির এর ছেলে কালাম (২৮), আব্দুর রহিম এর ছেলে সুন্দর আলী (২৫) ও সামসু হকের ছেলে শরীফ মিয়া (১৮)।

এ বিষয়ে আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে কিছু মাদকও পাওয়া যায়।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে দেনদরবার করে তাদের ৩৪ ধারায় মামলায় পাঠানোর ব্যবস্থা করেন। এতে তারা মাদক আইনে মামলা থেকে রক্ষা পান বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আটকরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, আটক চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মাদক থাকার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তবে পরে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে পূর্বে মাদক সংশ্লিষ্ট অভিযোগ থাকায় রেকর্ড অনুযায়ী ৩৪ ধারায় চালান করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।