মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জের ৭টি থানার ওসিকে পুলিশ সুপারের দিকনির্দেশনা প্রদান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

নারায়ণগঞ্জের সাত থানায় যোগদান করেছেন লটারিতে পদায়ন করা সাত অফিসার ইনচার্জ (ওসি) । যোগদানের পর নবাগত ওসিরা সোমবার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। জেলার সব পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

তিনি আরও নির্দেশ দেন— থানায় জিডি বা মামলা করতে আসা ভুক্তভোগীদের হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

নতুন সাত ওসি হলেন— সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক, বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিন ও রূপগঞ্জ থানায় মো. সবজেল হোসেন।

সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।