, , ,
শিরোনামঃ
রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে নবী হোসেন-টিপুর প্যানেলের পরিচিতি সভা, ভোট চাইলেন এমপি আবুল কালাম ১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধের আল্টিমেটাম এমপি মান্নানের অপুর উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন সাখাওয়াতের ডাইস-কেমিক্যাল ও জ্বালানির মূল্যবৃদ্ধি: ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবি অটোরিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি, দুই সপ্তাহে বৈধ গাড়ির হিসাব চূড়ান্ত সিদ্ধিরগঞ্জ থানা ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, অপুর ব্যবস্থাপনায় উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৪ জন গ্রেপ্তার, ২৬ হাজার ইয়াবা ও আড়াই কেজি গাঁজা উদ্ধার শেখ মোহাম্মদ অপুর পৃষ্ঠপোষকতায় সিদ্ধিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প বন্দরে তিতাসের অভিযান, আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে পরিবেশগত ক্ষতির দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধের আল্টিমেটাম এমপি মান্নানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে অবৈধ চুনাকারখানার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ কারখানা বন্ধ করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তিনি। একই সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে বর্তমানে ব্যাপক হারে অবৈধ চুনাকারখানা গড়ে উঠেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক হলে এসব কারখানা সহজেই বন্ধ করা সম্ভব। কিন্তু একাধিকবার অভিযান পরিচালনার পরও অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আপনাদের সদিচ্ছা থাকলে এসব অবৈধ কারখানা চলতে পারত না। জনগণ প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ চুনাকারখানা বন্ধ করতে না পারলে ক্ষুব্ধ জনগণের রোষানলে পড়তে হবে আপনাদের। তাই আর কালক্ষেপণ না করে প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”

সভায় হাইওয়ে পুলিশের কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের বিষয়েও কথা বলেন সংসদ সদস্য। কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ লাশ দাফনে কোনো ধরনের সমস্যা হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থান ব্যবহারের প্রস্তাব দিয়ে তিনি বলেন, পুলিশ চাইলে সেখানে বেওয়ারিশ লাশ দাফন করতে পারবে। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার কথাও জানান।

সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এমপি মান্নান বলেন, থানা পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের প্রবণতা কিছুটা বেড়েছে। এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে.এম. রাফসান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূঁইয়া, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ হাইওয়ে ও নৌ পুলিশের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।