রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সনাতন পার্টির নেতৃবৃন্দ  নবনির্বাচিত এমপি আবুল কালাম’ কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ ভোট গণনায় অনিয়ম ও সন্দেহ প্রকাশ করে পুনরায় ভোট গণনার দাবী সিরাজুল মামুনের  রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার আবুল কালাম শহর-বন্দরের মানুষের দুই নয়ন বদিউজ্জামান বদু নব-নির্বাচিত এমপি আবুল কালাম’কে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানালেন মোঃ দিদার খন্দকার 

স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিনের দুই ছেলে ও তার কর্মীদের বিরুদ্ধে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৫নং ওয়ার্ডের বাসিন্দা হাসানুর রহমান রুবেল (৩৫) একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাকে ও তার সহযোগী কামাল হোসেন বাবুকে (৩১) বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

লিখিত অভিযোগে বলা হয়, গিয়াস উদ্দিনের দুই পুত্র কায়সার রিফাত, জি এম সাদরিলসহ তাদের অনুসারী খাইরুল, তানভীর, পল্টু ও ইয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দলবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে আসছিল। তারা ধানের শীষের প্রার্থীর অফিস ব্যানার ও ফেস্টুন দিয়ে ঘিরে রেখে কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার হওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়। গত ১২ ফেব্রুয়ারি রাতে কামাল হোসেন বাবুকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।

এরপর ১৩ ফেব্রুয়ারি বিকেলে মাদকবিরোধী আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওই সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কামাল হোসেন বাবুকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং রক্তক্ষরণ ঘটে।

হামলা ঠেকাতে এগিয়ে গেলে অভিযোগকারী হাসানুর রহমান রুবেলকেও মারধর করা হয়। তাকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।