শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি সরঞ্জামগুলো কঠোর নিরাপত্তার মধ্যে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের সামনে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। এরপর পুলিশী নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০। এসব ভোটারের জন্য ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ১০ থেকে ১২টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। চর অঞ্চলে কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।