শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির তারেক রহমান এমন একটি নাম, যা এখন বিএনপির অপর নাম: এড. টিপু স্ত্রী প্রবাসে ; শাশুড়িকে ধর্ষণের ঘটনায় জামাতা গ্রেপ্তার  ফতুল্লায় আপন ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে বাবার মামলা  তারেক রহমানকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা, হাত নেড়ে সাড়া দিলেন প্রধানমন্ত্রী  এটি প্রমাণিত হবে যে, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি: মামুন মাহমুদ ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বন্দরে ৩ নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যাকান্ডে থানায় মামলা; ৪ জন গ্রেপ্তার  বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

স্ত্রী প্রবাসে ; শাশুড়িকে ধর্ষণের ঘটনায় জামাতা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়ে দুবাই প্রবাসী হওয়ায় ভুক্তভোগী নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের এক কক্ষে থাকতেন তার জামাতা এবং অন্য কক্ষে ওই নারী ও তার নাতি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত জামাতা ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জোরপূর্বক তাকে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে তিনি বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।