, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 

সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাৎ ও চাঁদা দাবির অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলা যুবদল নেতা নোবেল মীরের বিরুদ্ধে চেক জালিয়াতি করে ২০ লাখ টাকা আত্মসাৎ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে ব্যাংক চেক দিয়ে আত্মসাৎ করেন। শুধু তাই নয়, আগামী  ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উপজেলা যুবদল নেতা মো. নোবেল মীর জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি করেন।

এ ঘটনায় গত মঙ্গলবার (৩০ জুন) সকালে জাহাঙ্গীর আলম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, তিনি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় অভিযুক্ত যুবদল নেতা নোবেল মীর তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিদেশে পাঠানোর কথা বলে নোবেল মীর তার কাছ থেকে নগদ ২০ লাখ টাকা নেন।

নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে নগদ টাকা ফেরত দিতে না পারায় একটি ডাচ্-বাংলা ব্যাংকের ২০ লাখ টাকার একটি  চেক প্রদান করেন। তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এরপর আইনি নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত দেয়নি বলে অভিযোগে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে উপজেলা যুবদল নেতা নোবেল মীর ও তার সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা অপপ্রচার চালান।

এ সময় উপস্থিত লোকজন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে আগামী নির্বাচনে তার ক্ষতি করার হুমকি দেন।

অভিযোগে জাহাঙ্গীর আলম দাবি করেন, চেয়ারম্যান নির্বাচন করতে হলে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। অন্যথায় সুযোগ পেলে তার ক্ষতি করা হবে। বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের অবহিত করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত মো. নোবেল মীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১২ বছর আগের এ চেক। তিনি আমার মামা। সম্পর্ক ভালো ছিল। টাকা পরিশোধের পরও এ চেক লুকিয়ে রেখে দীর্ঘদিন পর ব্যাংকে জমা দিয়ে ডিজঅনার করে অপ প্রচার করছে। আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।