মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার  যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৪ মে ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অবস্থিত দুটি প্রতিষ্ঠান থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান শাওন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং বায়োজিন স্টোরকে জরিমানা ৭ হাজার টাকা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।