, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাস প্রধান এর ইন্তেকাল মিলাদ শেষে উৎপাদন শুরু, আবারও চার নারী শ্রমিক অসুস্থ ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা  চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতা, আতঙ্কে সাধারণ ছুটি বন্দরে বুলবুল হত্যা: ‘সিফাত বাহিনী’র প্রধানসহ ৭ জনের ১০ দিনের রিমান্ড ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ১৮ দিন পর খুলছে সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস  মন্ত্রী ডা. আব্দুল মঈন খানের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ ও ডিজিটালাইজেশনে গুরুত্বারোপ

সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাস প্রধান এর ইন্তেকাল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহর চান কন্ডাক্টর সাহেবের জ্যেষ্ঠ পুত্র আলী আক্কাস প্রধান ইন্তেকাল করেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আলী আক্কাস প্রধান সিদ্ধিরগঞ্জের সাইলোরোড পশ্চিম কলাবাগ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর জানাজার নামাজ আজ বাদ জোহর সাইলোরোড ঈদগাহ কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজায় সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক ফারুক হোসাইন তাঁর মামার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সকলের কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।

তিনি বলেন, “আল্লাহ তাআলা যেন আমার মামাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর সকল গুনাহ মাফ করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”

আমিন। 🤲

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।