শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার  বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

মহান মে দিবস উপলক্ষে সব পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হাসান।

এক বিবৃতিতে তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রম অধিকারের যে আন্দোলন হয়েছিল, তা ছিল অধিকার বাস্তবায়নের সূচনা মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে।

নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা নানা অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং বিভিন্ন ঝুঁকির মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করলেও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।তারা অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি, বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান।এ সময় নেতৃবৃন্দ শিকাগোর হে মার্কেটে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।