, , ,
শিরোনামঃ
তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সারা বছর খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ দুপুরে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরাও যেন নিয়মিত খেলাধুলার সুযোগ পান এবং বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া আয়োজনে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন আমিনুল হক। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ে আক্ষেপ জানিয়ে তিনি বলেন, দেশের ফুটবল আরও এগিয়ে যাবে এবং দীর্ঘদিনের শিরোপা-খরা কাটিয়ে ভবিষ্যতে বাংলাদেশ সাফল্যের দেখা পাবে—এমন প্রত্যাশা করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনে ধারাবাহিক চর্চা, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের খেলাধুলা নতুন উচ্চতায় পৌঁছাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।