, , ,
শিরোনামঃ
সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড

সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ৯ জনকে আটক করা হয়।

এর আগে শনিবার ১২২ জন ও রোববার ১০৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

সরজমিনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান চাষাড়া রেলস্টেশন এলাকায় অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থিরতায় রয়েছে। সাধারণ মানুষ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। ছিনতাইকারীদের কবলে পড়ছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছে না। এসব বিষয় মাথায় রেখেই জেলা পুলিশের এ অভিযান।

তিনি আরও বলেন, থানার সিনিয়র নেতৃত্বে আমাদের এ অভিযান পরিচালিত হচ্ছে। রাজনীতিবিদ, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন আমাদের সাধুবাদ জানিয়েছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমরা খেয়াল রাখছি যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে আগের ও বর্তমান মাদক স্পটগুলোর তালিকা আছে। সেই অনুযায়ী অভিযান চলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কারণ মাদকই সকল অপরাধের মূল এবং কেন্দ্রবিন্দু। এই মাদক থেকেই সকল অপরাধের সৃষ্টি হয়।

তিনি বলেন, আমি জানতে পেরেছি নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। যানজট নিরসনে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।এবং আমার বিশ্বাস অনেকাংশে যানজট নিরসন করা সম্ভব হবে কার্যক্রম গুলি বাস্তবায়ন করতে পারলে।

নবাগত পুলিশ সুপারের কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সচেতন মহল। স্থানীয়রা মনে করছেন, তার নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে উঠবে।

পুলিশ সুপার জনগণের সহযোগিতা কামনা করে বলেন, নারায়ণগঞ্জবাসী ও রাজনীতিবিদসহ সকল শ্রেণির মানুষের সহযোগিতার জন্য জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। একসঙ্গে কাজ করলে আমরা নারায়ণগঞ্জকে দেশের রোডমডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।