রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাইমদ, ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, ১ জন গ্রেপ্তার  ফতুল্লায় র‌্যাব-১১’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামি গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার  রূপগঞ্জ এনসিপিতে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের অর্ধশত নেতাকর্মীর যোগদান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত

রূপগঞ্জ এনসিপিতে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের অর্ধশত নেতাকর্মীর যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে গণঅধিকার পরিষদ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা।”

তিনি আরও বলেন, “আমরা কোনো বিদেশি আধিপত্য নয়, একটি স্বাধীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছি। এনসিপি সব ভিন্নমতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি গণমানুষের রাষ্ট্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।