, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার  রুপগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু  রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার  রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মৃত বিড়ালের পাশেই তৈরি হচ্ছে পারোটা! সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব

রুপগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মচারী মো. আবু ছিদ্দিক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে আটটায় তিনি মারা যান বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান।

৫৮ বছর বয়সী আবু ছিদ্দিক উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ফেনী জেলার বাসিন্দা ছিদ্দিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবার নিয়ে থাকতেন।

গত সপ্তাহে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। শুরুর দিকে বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচর্যার মধ্যে ছিলেন। শেষদিকে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানেই সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান সহকারী কমিশনার মারজানুর রহমান।

সহকর্মীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমর্মিতা জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আবু ছিদ্দিকের ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করা হয়।

“আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে উপজেলা ভূমি অফিস, রূপগঞ্জ একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্মঠ সহকর্মীকে হারালো। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন,” উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।