, , ,
শিরোনামঃ
রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের

রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কেউ কটাক্ষ বা অশ্রদ্ধা করলে তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনে নবীর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া গ্রহণযোগ্য নয়।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, “আমাদের রাসুলকে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা আমাদের ঈমানি দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে হবে নবীর আদর্শ দিয়েই।”

তিনি বলেন, নবীর জন্ম না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না—এমন বিশ্বাস থেকেই মুসলমানদের কাছে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মুসলমান নবীকে নিয়ে সামান্যতম অশ্রদ্ধা বা কটূক্তি করলে তার ঈমান-আকিদা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আদব-কায়দা ও সত্য বলার শিক্ষা ইসলামের অন্যতম সৌন্দর্য; তা রক্ষা করাও মুসলমানদের দায়িত্ব।

রাজীব আরও বলেন, নবীর আমল থেকেই ইসলামের মধ্যে বিভ্রান্তি ও বিকৃতি সৃষ্টির নানা অপচেষ্টা চলে আসছে, যা কেয়ামত পর্যন্ত চলতে পারে। তাই বিভ্রান্তি থেকে বাঁচতে মুসলমানদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তবে নবীর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া মানার সুযোগ নেই।

তিনি বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে ইসলামিক চিন্তাবিদদের বিশ্লেষণধর্মী আলোচনা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন। আরবি ভাষা সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সীমিত হওয়ায় ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার সুযোগও তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।