শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার  বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “ভাষার জন্য বীর বাঙালিরা যুদ্ধ করেছে এবং এই জাতি যুদ্ধ করে তাদের ভাষার মর্যাদা ও অধিকার সংরক্ষণ করেছে। সেই সঙ্গে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের ভাষার মর্যাদা ১৯৫২ সালে রক্ত দিয়ে রক্ষা করেছি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে ১৯৭১, ১৯৯০ সালে এবং পরে আরও বহুবার, বিশেষ করে ২০২৪ সালে আমরা আন্দোলন-সংগ্রাম করে জীবন দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদা রক্ষা করেছি। আমরা জীবন দিয়ে সবসময় প্রমাণ করেছি—আগামীতেও যদি এই দেশের ওপর, গণতন্ত্রের ওপর আঘাত আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।