শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত, সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো— পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫), মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)।

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগান লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লুটের প্রায় চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।