, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম আড়াইহাজারে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলেল শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব?

ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন সরকারি দপ্তরের ৬টি সীলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত জয়নালের ছেলে রাশেদ (৪৩), ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল্লাহ তানহা (৩৯) এবং দক্ষিণ শিয়াচর এলাকার মোশারফ বেপারী ওরফে মোসা বেপারীর ছেলে মো. মহসিন বেপারী (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ৬টি সীল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সীলগুলোর মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারী পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সীল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, সরকারি বিভিন্ন দপ্তরের সীল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।