মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

ফতুল্লায় আওয়ামীলীগের ৬ নেতাকর্মীকে আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ভুইগড় পুরান বাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (৪৫), পিলকুনি এলাকার মো. সানি মোল্লা (২৪), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে ‘সুইচ গিয়ার ফাহিম’ (৩০), এবং পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতুল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।