বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

ফতুল্লায় আওয়ামীলীগের ৬ নেতাকর্মীকে আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ভুইগড় পুরান বাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (৪৫), পিলকুনি এলাকার মো. সানি মোল্লা (২৪), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে ‘সুইচ গিয়ার ফাহিম’ (৩০), এবং পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতুল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।