বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত 

নবনির্বাচিত দুই এমপিকে গ্রাজুয়েটস এসোসিয়েশনের সংবর্ধনা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার নির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়াস্থ বিকেএমইএ সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-কে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম শহরের সিরাজউদ্দৌলা সড়কের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুলের সামনে দুই লাইনে হকার বসে রাস্তার অর্ধেকের বেশি দখল করে রাখায় যানজট বেড়ে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দিলে শহরের যানজট কমবে এবং শিক্ষার্থীদের চলাচল স্বস্তিদায়ক হবে।

তিনি আরও বলেন, গ্রাজুয়েটস এসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে পরিত্যক্ত কোনো ভবন বা জায়গা বরাদ্দ পেতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সংগঠনের সাধারণ সম্পাদক মঈন আহসান, সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, সদস্য রহীমা শরীফ মায়া, লিজা কামরুল নাহার, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।