, , ,
শিরোনামঃ
চট্টগ্রামে ‘নজরুল বর্ষ’ উদযাপনের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন, যৌথ অভিযান ও পুনর্বাসনে ডিসির আশ্বাস সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা  বন্দরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার  বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক’কে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সবচেয়ে ধনী জেলা- এসব গলাবাজি এই শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয়: পন্টি নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ উৎসবের সমাপনী এইচএসি কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষা হচ্ছে জ্ঞান, সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র : ডিসি মো: রায়হান কবির উৎসবের টানে বিষাদের ছায়া

নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন, যৌথ অভিযান ও পুনর্বাসনে ডিসির আশ্বাস

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার বাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আহ্বানে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) কর্তৃক আয়োজিত ‘গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬’ এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি এলাকায় একটি খেলার মাঠ, একটি লাইব্রেরি এবং খাসজমি থাকলে জনকল্যাণে বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিটি করপোরেশন ও রাজনৈতিক নেতারা অংশ নিয়ে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ; সিও, ৬২ বিজিবি ব্যাটেলিয়ন, নারায়ণগঞ্জ; সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; আয়োজক কমিটিসহ এলাকার জনসাধারণ।

গলাচিপা, ফতুল্লা, নারায়ণগঞ্জ || ০৪ জুলাই, ২০২৬ খ্রি. শনিবার

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।