শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর সিলেট বিভাগের দু-এক জায়গাসহ ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রোববার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে এই দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে তারপরের পাঁচ দিনে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।