বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী  জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার শব্দদূষণ রোধে সদর উপজেলায় চারটি যানবাহনকে জরিমানা  সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ২,৬০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা  রূপগঞ্জে এক শিক্ষার্থী অপহরণের চারদিন পর উদ্ধার ; ১ জন গ্রেপ্তার  থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি সিদ্ধিরগঞ্জে একটি ঝোপ থেকে উদ্ধার  শহরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য ;ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র (ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি) একটি আভিযানিক দল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়, যা পূর্বে থানা থেকে লুট হয়েছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলটির প্রবেশপথের দেয়ালের পাশে একটি সন্দেহজনক ব্যাগ দেখে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে শর্টগানের ১১ রাউন্ড গুলি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।