, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার

 নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, তিন স্বজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক বছর ধরে ধাপে ধাপে এই অর্থ হাতিয়ে নেন তাঁরা।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাকী আক্তার (৩২) ও তাঁর বাবা আমজাদ হোসেন (৬০)। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন পশ্চিম দেওভোগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন এবং থান কাপড়ের ব্যবসা করেন। ২০২১ সালের প্রথম দিকে মেয়ের জামাতা খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন এবং সরকারি বিভিন্ন দপ্তরে তাঁর ভালো যোগাযোগ রয়েছে বলে জানান। জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন তিনি।

একপর্যায়ে নিজাম উদ্দিনের ছেলে আবিদ হোসেন, মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে চাকরি দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়। আবিদকে এনএসআইয়ে এবং নির্ঝনা ও নিলা মনিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ সময় লাকীর বাবা আমজাদ হোসেনও মেয়ের পরিচয় ও প্রভাবের কথা বলে চাকরির নিশ্চয়তা দেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১০ মে বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগে নিজাম উদ্দিনের ভাড়া বাসায় সাক্ষীদের উপস্থিতিতে প্রথম দফায় নগদ ৫ লাখ টাকা নেন লাকী। ২০২৫ সালের মধ্যে তিনজনের নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নিয়োগপত্র পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে হবে। চাকরি দিতে ব্যর্থ হলে তাঁর বাবা আমজাদ হোসেন টাকা ফেরত দেবেন বলেও আশ্বাস দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। এতে ২০২৬ সালের ১১ জানুয়ারি সকাল ৯টায় ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময়ে সেখানে যেতে হবে না, তিনি নিজেই যোগদানের ব্যবস্থা করবেন বলে আবিদকে জানান।

এজাহারের দাবি, ২০২১ সালের ১০ মে থেকে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে লাকী ও তাঁর বাবা মিলে নিজাম উদ্দিনের কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা নেন। শুধু নিয়োগপত্র দেওয়াই নয়, আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে প্রায় চার-পাঁচ মাস বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহ করানো হয়।

ঘটনার মোড় ঘুরে যায় গত ৯ জুলাই। ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলাও হয়।

ছেলে গ্রেপ্তার হওয়ার পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে নিজাম উদ্দিন বিষয়টি অনুসন্ধান করেন। পরে আবিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, এনএসআইয়ের কোনো ইউনিটেই তাঁর নিয়োগ হয়নি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চান তিনি। প্রথমে তাঁরা ভুল স্বীকার করে অর্থ ফেরতের আশ্বাস দিলেও পরবর্তী সময়ে বিভিন্ন তারিখ দিয়েও টাকা ফেরত দেননি বলে অভিযোগ করেন বাদী।

সর্বশেষ গত ১৩ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে অভিযুক্তদের বাসায় গিয়ে টাকা চাইলে তাঁরা তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন নিজাম উদ্দিন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দায়ের করা মামলার এজাহারের ভিত্তিতে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।