, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—হাবিবুর রহমান (৩৫) ও আবদুল মতিন (৩৫)। এর মধ্যে হাবিবুর রহমানের প্রতিষ্ঠান **‘হাবিবুর অটো হাউজ’**কে ১৫ হাজার টাকা এবং আবদুল মতিনের **‘আল নিহাল এন্টারপ্রাইজ’**কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে প্রভাকরদী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে কয়েকজন অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।