, , ,
শিরোনামঃ
অপুর উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন সাখাওয়াতের ডাইস-কেমিক্যাল ও জ্বালানির মূল্যবৃদ্ধি: ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবি অটোরিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি, দুই সপ্তাহে বৈধ গাড়ির হিসাব চূড়ান্ত সিদ্ধিরগঞ্জ থানা ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, অপুর ব্যবস্থাপনায় উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৪ জন গ্রেপ্তার, ২৬ হাজার ইয়াবা ও আড়াই কেজি গাঁজা উদ্ধার শেখ মোহাম্মদ অপুর পৃষ্ঠপোষকতায় সিদ্ধিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প বন্দরে তিতাসের অভিযান, আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে পরিবেশগত ক্ষতির দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ জোসেফের নেতৃত্বে নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি বন্দরে ঝুঁকিপূর্ণ ভবনে নাসিকের অভিযান, পুরোপুরি সিলগালায় এক মাসের সময়

অপুর উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন সাখাওয়াতের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানির চাপ ও সরবরাহসংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডবাসীর দুর্ভোগ লাঘবে তাঁতখানা (রিফুজিপাড়া) ও পূর্ব এনায়েতনগর এলাকায় দুটি নতুন সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি ডিপ টিউবওয়েলও মেরামত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব পাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নাসিক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শেখ মোহাম্মদ অপু। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে তাঁর নিরলস প্রচেষ্টা ও উদ্যোগের ফলে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন দুটি সাবমারসিবল পাম্প চালু হওয়া এবং ডিপ টিউবওয়েল মেরামতের ফলে তাঁতখানা (রিফুজিপাড়া) ও পূর্ব এনায়েতনগর এলাকার পানির চাপ ও সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। এতে এলাকাবাসীর দৈনন্দিন পানির চাহিদা পূরণে স্বস্তি ফিরবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে পানির সংকট নিরসন অত্যন্ত জরুরি। শেখ মোহাম্মদ অপুর উদ্যোগে সিটি করপোরেশন প্রশাসনের সহযোগিতায় নেওয়া এ পদক্ষেপ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, শেখ মোহাম্মদ অপু ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতেও ওয়ার্ডের অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন,মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, যুবদল নেতা মো. নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।