, , ,
শিরোনামঃ
বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলা, এমপির পাশেই আসামি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ শিক্ষার্থীদের বইমুখী করতে নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ বন্দরে অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত, স্মৃতিচারণে বিএনপি নেতারা সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি

দুটি বাল্য বিয়ে বন্ধ ও ১০হাজার টাকা জরিমানা করলেন নাহিদা বারিক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২টি বাল্য বিয়ে বন্ধ করলেন নির্বাহী কর্মকর্তা। এসময় ২টি বাল্য বিয়ের কাজে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করার দায়ে হাজী মোফাজ্জল হোসেন নামে একজনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ এর ২ ও ৩ উপ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

২৯ মে শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাইকপাড়া, শাহসুজা রোড, লামাপাড়ায় ২টি বাল্য বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ের পাত্রী পক্ষের পিতা-মাতা এবং ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর উপস্থিতিতে বাল্য বিয়েটি ২টি তাৎক্ষণিকভাবে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

 

এসময় পাত্রীর পিতা ও মাতাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করলে তাঁরা তাদের ভুল বুঝতে পারেন এবং অঙ্গীকার করেন তাঁদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না। তাঁদের মেয়েকে লেখাপড়া করাবেন।

 

ইউএনও নাহিদা বারিক জানান, ‘বিয়ে বন্ধ করে ওই মেয়ের লেখা পড়ার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল করিম বাবুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। জনপ্রতিনিধি জানিয়েছেন যে ভবিষ্যতে এ ধরণের বাল্য বিয়ে যেন না হয় সে বিষয়ে তিনি তৎপর থেকে সার্বিক সহযোগিতা করবেন।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।