, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বসতঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা চৌধুরীবাড়িতে ব্যবসায়ীদের ঐক্য ও এলাকার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, বাড়ল সাড়ে ৪ হাজার হিরাঝিলে এক রাতের তাণ্ডবে নিঃস্ব তিন পরিবার, ক্ষতির দাবি ১ কোটি ৫২ লাখ টাকা, আসামি ২০০-২৫০ জন বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলা, এমপি-ওসির পাশেই আসামি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ

চৌধুরীবাড়িতে ব্যবসায়ীদের ঐক্য ও এলাকার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডের প্রধান সড়ক থেকে পূর্ব দিকে আদর্শবাজারের মাঝ সড়কে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির সভাপতি মাসুম প্রধান। মাহফিলটি সঞ্চালনা করেন হাফেজ মো. মুনসুর আহম্মেদ ও মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অধ্যাপক মো. মামুন মাহমুদ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাসুকুল ইসলাম রাজিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা সাইয়্যেদ মুফতি ডা. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (জৈনপুরী)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (জৈনপুরী)।

প্রধান আলোচকের বক্তব্যে ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। তিনি বলেন, ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ, নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী আব্দুল ওহাব মোল্লা, এ.আর রহমান কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম মুন্না, নাহার কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. সুজন মিয়া, নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও শেখ মোহাম্মদ অপুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মাহফিল আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম রাসেল, সহসভাপতি মো. ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ গাজী, সহসাধারণ সম্পাদক মো. হাসান, সাংগঠনিক সম্পাদক হাসনাত মৃধা, কোষাধ্যক্ষ সাখাওয়াত, প্রচার সম্পাদক সাইফুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ হৃদয়, দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য সেলিম, সোহেল প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং এলাকার সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি, ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত মুসল্লিরা দেশ ও মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।