, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেন মোল্লাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় মাদক সেবনের পাশাপাশি মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন।

গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আটি হাউজিং এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন মোল্লা নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান সেন্টুর আপন ছোট বোনের স্বামী। একই ঘটনায় গ্রেপ্তার বাদশা আহম্মেদও ওই বিএনপি নেতার আপন ছোট ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, কামরুল হাসান সেন্টুর সঙ্গে পারিবারিক সম্পর্ক ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব ব্যবহার করে জাকির মোল্লা ও বাদশা আহম্মেদ এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, জমি দখল, বিচার-সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা কামরুল হাসান সেন্টু রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করেন। নতুন ভবন নির্মাণের পর সেগুলো উচ্চমূল্যে বিক্রির ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), বাদশা আহম্মেদ (৩৫), আটি হাউজিং ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে আটি হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।