, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, পাঁচ মাদকসেবী এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রাজীব হাসান (৪১), সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থের জোগানদাতা হিসেবে পুলিশের তালিকাভুক্ত মো. সালাউদ্দিন সানি (৪০) এবং জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান (২৬)।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সাকিব মোল্লা সুমন (২৬), মো. শামীম (২৭), মো. স্বপন মিয়া (৩২), মো. নাঈম (১৮) ও সাজিদুল (২৫)।

অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে মো. মজিবর (৪৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।