, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা বন্দর উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মহা তাঁবু জলসা’ পাঁচ মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল, ফুলেল শুভেচ্ছায় বরণ সোনারগাঁয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী নারায়ণগঞ্জে ফের সহিংসতা হলে দায় এড়াতে পারবেন না বিদেশে অবস্থানকারীরা: সাহেদ আহমেদ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ সজলের গাড়ি পোড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: যুবদল নেতা রনি

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২২ জন প্রার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২২২ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

নিয়োগ কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ); নিয়োগ বোর্ডের সদস্য ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক; মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন; নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যারা ভালো করবেন, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২০ ও ২১ নভেম্বর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test) অংশ নেবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।