, , ,
শিরোনামঃ
পাঁচ মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল, ফুলেল শুভেচ্ছায় বরণ সোনারগাঁয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী নারায়ণগঞ্জে ফের সহিংসতা হলে দায় এড়াতে পারবেন না বিদেশে অবস্থানকারীরা: সাহেদ আহমেদ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ সজলের গাড়ি পোড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: যুবদল নেতা রনি শামীম ওসমানের সঙ্গে ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের অভিযোগপত্রে নীট কনসার্নের দুই পরিচালক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থেকে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল ও সাইফুল আলম সজিব।

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।