, , ,
শিরোনামঃ
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা কাশীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা নারায়ণগঞ্জ আদালতের সামনে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক দল নেতাসহ আহত কয়েকজন সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মানের দুর্গামন্দির নির্মাণের ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সকল নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান মিয়া চাঁনের ফোন করে ডেকে নিয়ে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক

বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে মো. রিয়াজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নবীগঞ্জ কদমতলী এলাকার ডাক্তার ফাতেমার ভাড়াবাসার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াজ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরে রিয়াজের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাঁকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের খাটের ওপর থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রিয়াজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।