, , ,
শিরোনামঃ
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা কাশীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা নারায়ণগঞ্জ আদালতের সামনে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক দল নেতাসহ আহত কয়েকজন সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মানের দুর্গামন্দির নির্মাণের ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সকল নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান মিয়া চাঁনের ফোন করে ডেকে নিয়ে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মানের দুর্গামন্দির নির্মাণের ঘোষণা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জায়গায় আন্তর্জাতিক মানের মন্দির নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত। নির্মিতব্য মন্দিরটি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রমেশ দত্ত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার তাঁকে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের জন্য পাঠিয়েছেন।

এ সময় রমেশ দত্ত বলেন, ‘আইনগত ও ন্যায়সংগতভাবে মন্দিরের যে জায়গা রয়েছে, তা কেউ দখল করতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানের মন্দির হবে। এই মন্দির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শতভাগ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিয়েছেন। আপনারা পলাতক শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে কোনো ট্যাগের শিকার হবেন না। এমন ট্যাগের কারণে আমাদের সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হতে পারে।’

এদিকে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, মন্দিরের জায়গা উদ্ধার এবং সেখানে নির্বিঘ্নে পূজা-অর্চনা অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। অধিকার আদায় করে নিতে হয়, আমরা আমাদের অধিকার আদায় করে নেব।’

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন মন্দির-সংশ্লিষ্ট বিষয় এবং প্রায় দেড় যুগ ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন।

এ সময় বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা সন্তোষ চন্দ্র দাস, বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রানতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী ও রুপম সরকার উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।