, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং তাঁর বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় জেলার সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাঁধনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা ও তাঁর বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বক্তারা বলেন, বিভিন্ন ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারলেও একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। এটি অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি তাঁদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অপরাধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখতে হবে। এ সময় বক্তারা সংশ্লিষ্টদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। প্রয়োজন হলে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্যও প্রকাশ করা হবে।

সমাবেশ থেকে অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নারায়ণগঞ্জ জেলার সব পর্যায়ের সাংবাদিকদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেসক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল ও রাকিব চৌধুরী শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সাংবাদিক আল আমিন প্রধানের অভিযোগ, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ একটি মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুম নামে মাদক কারবারি হিসেবে পরিচিত এক ব্যক্তিসহ ৫ থেকে ৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে আল আমিন প্রধানের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করা হয়।

এ সময় উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ করেন তিনি।

এর পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয় বলে অভিযোগ করেন আল আমিন প্রধান। সে সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা কিছুক্ষণ বাড়ির নিচে অবস্থান করে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যান তাঁরা।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন আল আমিন প্রধান। একই দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পরপর দুই দিনের এসব ঘটনায় সাংবাদিক আল আমিন প্রধান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ফতুল্লার সাংবাদিক সমাজের মধ্যেও ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাংবাদিকদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।