, , ,
শিরোনামঃ
রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জন গ্রেপ্তার, ইয়াবা ৪৫৪০ পিস উদ্ধার শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এগিয়ে যাওয়ার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের, উত্তীর্ণদের অভিনন্দন বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার যুবক, দাবি ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল

রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নেতৃত্ব নির্বাচনে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ফতেহ মোহাম্মদ রেজা রিপনের বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সংগঠনটির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অন্যদিকে সদস্য পদে ২১৮ ভোট পেয়ে বিজয়ী হন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

তাদের এই বিজয়ে অভিনন্দন জানিয়ে মোঃ মিয়া চাঁন বলেন, রেড ক্রিসেন্ট কেবল একটি সংগঠন নয়, এটি মানবসেবা, সহমর্মিতা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে নির্বাচিত হওয়া যেমন সম্মানের, তেমনি মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ফতেহ মোহাম্মদ রেজা রিপনের নেতৃত্ব ও অভিজ্ঞতা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করি। দুর্যোগ, সংকট কিংবা মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা সংগঠনটির সেবামূলক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন—এমন প্রত্যাশা করছি।

মোঃ মিয়া চাঁন নবনির্বাচিত দুই নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন আজীবন সদস্যরা। নির্বাচনে ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।